হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া (১৭) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

মৃত সোনিয়া ভোলা জেলার চরফ্যাশন উপজেলার উত্তর চরমানিকা গ্রামের মৃত দুলাল ব্যাপারীর মেয়ে। বর্তমানে পশ্চিম চৌধুরীপাড়ায় গৃহকর্তা এ এস এম ইকবাল হোসেনের ওই বাসায় গৃহকর্মীর কাজ করত।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) দীনবন্ধু রায় জানান, ইকবাল হোসেনের বাসায় কাজ করত সোনিয়া। রাতে গৃহকর্তার মেয়ে নুদরাত জাহান নুবাইরা গৃহকর্মী সোনিয়াকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যরা আসেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে রাত ২টার দিকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

এসআই আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, নিজের ওপর অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।’

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বাপ্পি গ্রেপ্তার

ব্যারাকের কক্ষে ঝুলছিল পুলিশ কনস্টেবলের লাশ, ফেসবুক পোস্টে ইঙ্গিত

গান–কবিতা–আলোচনায় বদিউর রহমানকে স্মরণ

টাকার জন্য স্ত্রীকে নির্যাতন বিশ্ববিদ্যালয়শিক্ষকের, হাসপাতালে চিকিৎসাধীন

দেশ গঠনে সাবেক সেনাদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: মেজর (অব.) আফসারী

২৫ ঘণ্টা পর রাস্তা কেটে উদ্ধার হলো ডুবুরির লাশ

ঢাবিতে ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন

হাসপাতালে কোনো অনৈতিক কাজ করলে ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

হাজারীবাগে জুতার কারখানায় আগুন

জুলাই গণহত্যার বিচার দাবিতে ঢাবিতে ছাত্রশক্তির কফিন মিছিল