হোম > সারা দেশ > ঢাকা

ফায়ার ফাইটার নয়ন নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

আজকের পত্রিকা ডেস্ক­

সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে বেপরোয়া এক ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের মৃত্যুতে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে রুহুল আমিন মোল্লা শাহবাগ থানায় মামলাটি করেন।

আসামি করা হয়েছে ট্রাকচালক মো. বেল্লাল হোসেন ও তাঁর সহকারী ফরহাদ হোসেনকে। ঘটনার পর ছাত্রজনতা ঘাতক ট্রাকচালক বেলাল ও তাঁর সহকারী ফরহাদকে ট্রাকসহ আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।

মামলার বিবরণীতে বলা হয়, বুধবার রাত ২টার দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট ঘটনাস্থলে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলাকালে নয়ন ডেলিভারি হোজ নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। তখন গুলিস্তান থেকে কাওরান বাজারগামী একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

সাভারে চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

বৃদ্ধ মাকে দেখে ফেরার পথে হানিফ ফ্লাইওভারে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

ঢাবিতে হুইলচেয়ার ব্যবহারকারী নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে যাওয়ার পথে অপহৃত হন সুন্দর আলী

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার করলে কঠোর ব্যবস্থা

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই

উত্তরায় ১১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২