হোম > সারা দেশ > ঢাকা

ঢাবির ছাত্রকে প্রলয় গ্যাংয়ের সদস্যদের মারধর: তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রকে প্রলয় গ্যাং সদস্যের মারধরের ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর এই তারিখ ধার্য করেন। 

আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (নিরস্ত্র) রাশেদুল আলম প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই আদালত নতুন তারিখ ধার্য করেন। 

এদিন মামলায় জামিনে থাকা আসামি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নাঈমুর রহমান দুর্জয় ও সাকিব ফেরদৌস আদালতে হাজিরা দেন। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক নিজাম উদ্দিন ফকির বিষয়টি নিশ্চিত করেন। 

গত ২৫ মার্চ রাতে ঢাবির অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জুবায়ের ইবনে হুমায়ুনকে মারধর করে প্রলয় গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনায় ২৬ মার্চ জোবায়ের ইবনে হুমায়ুনের মা সাদিয়া আফরোজ খান বাদী হয়ে মামলা করেন। 

মামলার অভিযোগে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোবায়েরকে হত্যার উদ্দেশ্যে স্টাম্প, রড, বেল্ট ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন আসামিরা। এতে তাঁর মাথা ও চোখে গুরুতর জখম হয় এবং ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। মারধরের সময় জোবায়েরের বন্ধুরা তাঁকে রক্ষা করতে গেলে তাঁদেরও এলোপাতাড়ি পেটান তাঁরা। প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি দেখানো হয়। মারধরে জোবায়ের চেতনা হারিয়ে ফেললে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে জোবায়েরকে তাঁর বন্ধুরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে