হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় বিমান বিধ্বস্ত: ডিএনএ পরীক্ষায় শনাক্ত পাঁচজনের পরিচয় জানা গেল

নিজস্ব প্রতিনিধি, ঢাকা 

ফাইল ছবি

গত সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ পাঁচ মরদেহের পরিচয় নিশ্চিত করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ ল্যাব।

গত মঙ্গলবার (২২ জুলাই) ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রক্ষিত অজ্ঞাতনামা মরদেহ ও দেহাংশ থেকে সিআইডির ডিএনএ ল্যাবের সদস্যরা মোট ১১টি নমুনা সংগ্রহ করেন। পরে এসব নমুনা বিশ্লেষণ করে পাঁচটি ভিন্ন নারী ডিএনএ প্রোফাইল প্রস্তুত করা হয়। গতকাল বুধবার (২৩ জুলাই) পর্যন্ত ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি পরিবারের ১১ জন সদস্যের ডিএনএ প্রোফাইলের সঙ্গে মেলানোর পর পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

শনাক্ত হওয়া ব্যক্তিরা হলো—

১. ওকিয়া ফেরদৌস নিধি, মো. ফারুক হোসেন ও সালমা আক্তার দম্পতির মেয়ে।

২. লামিয়া আক্তার সোনিয়া, মো. বাবুল ও মাজেদা দম্পতির মেয়ে।

৩. আফসানা আক্তার প্রিয়া, মো. আব্বাস উদ্দিন ও মোসা. মিনু আক্তারের মেয়ে।

৪. রাইসা মনি, শাহাবুল শেখ ও মিসেস মিম দম্পতির মেয়ে।

৫. মারিয়াম উম্মে আফিয়া, আব্দুল কাদির ও উম্মে তামিমা আক্তার দম্পতির মেয়ে।

সিআইডি জানিয়েছে, উচ্চমানের পরীক্ষার মাধ্যমে এই পরিচয় নিশ্চিত করা হয়েছে। ঘটনাস্থল থেকে যেভাবে দেহাবশেষ উদ্ধার করা হয়েছিল, তা অত্যন্ত বিভীষিকাময় ও চ্যালেঞ্জিং ছিল। প্রাথমিক শনাক্তকরণে ব্যর্থ হওয়ার পর একমাত্র ভরসা ছিল ডিএনএ প্রযুক্তি।

প্রকল্প থমকে আড়াই বছর বেতন নেই ১১ মাস

রাজধানীতে বুলডোজারচাপায় প্রাণ গেল অজ্ঞাতনামা নারীর

চট্টগ্রাম বন্দর ইজারার প্রতিবাদে শাহবাগে সমাবেশ, মশাল মিছিল

বিশ্বকাপ ফুটবল ম্যাচের জেরে আদাবরে বিএনপি নেতা খুন, গ্রেপ্তার ৩

রাজধানীতে পৃথক স্থানে বিদ্যুতায়িত হয়ে দুই কর্মচারীর মৃত্যু

কামরাঙ্গীরচর থেকে নিখোঁজ পাটগ্রামের কিশোর লিমন, ২০ দিনেও মেলেনি সন্ধান

জামিন পেয়েও কারামুক্তি আটকে গেল সাবেক প্রধান বিচারপতির, আরেক মামলায় গ্রেপ্তার আবেদন

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

কদমতলীতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ‘শুটার মহিন’ গ্রেপ্তার

স্বামীকে হত্যার পর দেহ ৬ খণ্ড করে গুম, স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর রায়