হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া যুবককে উদ্ধার 

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ফেরি বরকত থেকে পদ্মা নদীতে ঝাপিয়ে পড়া এক যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা। আজ শনিবার বেলা ১১টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার পদ্মায় এ দুর্ঘটনা ঘটে। 

ওই যুবকের নাম বাঁধন মোলা (২৮)। তিনি বরগুনা তালতলি উপজেলার মালেক মোল্লার ছেলে। 

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, ‘সকালে আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলাম। বাইরে বের হয়ে নদীতে তাকিয়ে দেখি একজন স্রোতে ভেসে যাচ্ছে। পাড়ে আসার চেষ্টা করলেও স্রোতের কারণে আসতে পারছে না। সে সময় একটি ট্রলার নিয়ে ৫ ও ৭ নম্বর ফেরি ঘাটের মাঝামাঝি স্থান থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসি। 

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি সিরাজুল কবির জানান, দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রো রো ফেরি বরকত থেকে ৫ নম্বর ঘাট এলাকায় ওই যুবক নদীতে ঝাপিয়ে পরে। এ সময় স্থানীয় ট্রলার নিয়ে তাকে উদ্ধার করে তাদের কাছে সোপর্দ করে। কেন ওই যুবক নদীতে ঝাপ দিয়েছে সে বিষয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছে পুলিশ।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে