হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে নানকের সহযোগীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের অন্যতম সহযোগী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় পাঁচ মামলার আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা।

আজ বুধবার মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার বি ব্লকের ৭ নম্বর রোডে গোলাম মোস্তফা নামের ওই আসামির কর্মচারী ও স্থানীয় লোকজন মিলে তাঁকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। মোহাম্মদপুর থানা-পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে লালমাটিয়ার বি ব্লকের ৭ নম্বর রোডে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল আসামি গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করতে যায়। তাকে গ্রেপ্তার করে হাতকড়া পরানোর সময় আশপাশে থাকা ৮-১০ জন সিকিউরিটি গার্ড ও স্থানীয় কয়েকজন এসে পুলিশের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়।

গোলাম মোস্তফা জাহাঙ্গীর কবির নানকের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত। জুলাই আন্দোলনের সময় নানককে ২৫ লাখ টাকা দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় পাঁচটি মামলা রয়েছে বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে মোহাম্মদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, পুলিশ লালমাটিয়া এলাকায় গোলাম মোস্তফা নামের এক আসামিকে গ্রেপ্তার করতে যায়। এ সময় তাঁর কয়েকজন কর্মচারী ও স্থানীয় লোকজন মানবঢাল তৈরি করে তাঁকে গ্রেপ্তারে বাধা দেয়। পুলিশ আসামিকে নিয়ে আসতে চাইলে বাধা দেয় এবং পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়।

ওসি আলী ইফতেখার হাসান বলেন, তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশের কাজে বাধা দেওয়ায় বাকিদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল একাধিক মামলার আসামিকে গ্রেপ্তার করতে করতে লালমাটিয়া এলাকায় যায়। কিন্তু সেখানে কিছু লোক আগে থেকেই থাকায় গ্রেপ্তার করতে বাধা দেয়।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে