হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কমলাপুরে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কমলাপুরে ট্রাকচাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। তাঁর বয়স আনুমানিক ৩৫। আজ রোববার বেলা ১১টার দিকে এক সিএনজি অটোরিকশার চালক তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সিএনজি অটোরিকশাচালক মো. রাসেল জানান, কমলাপুর মোড় থেকে এক ট্রাফিক সার্জেন্ট আহত ওই যুবককে তাঁর গাড়িতে উঠিয়ে দেন। আরেক পথচারীর মাধ্যমে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলেন। তবে হাসপাতালে নেওয়ার পর ওই পথচারী পালিয়ে যান। আহত ব্যক্তিকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, এক সিএনজিচালক ওই যুবককে হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি। বিষয়টি থানার পুলিশকে জানানো হয়েছে। নিহত ব্যক্তিকে দেখে ভবঘুরে প্রকৃতির মনে হচ্ছে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে