হোম > সারা দেশ > ঢাকা

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও তাঁর স্ত্রীর নামে দুদকের মামলা

আজকের পত্রিকা ডেস্ক­

সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক। ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও রেলমন্ত্রী মো. মুজিবুল হক ও তাঁর স্ত্রী হানুফা আক্তার রিক্তারের বিরুদ্ধে ১০ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার ৩২৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি কুমিল্লা-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আক্তার হোসের বলেন, সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হকের বিরুদ্ধে ৭ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৩৫১ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক।

অপর মামলাটি করা হয়েছে মো. মুজিবুল হকের স্ত্রী হানুফা আক্তার রিক্তার বিরুদ্ধে। এই মামলায় মুজিবুল হককেও আসামি করা হয়েছে। হনুফা আক্তার রিক্তার বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৯৭৩ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

রাজধানীর বছিলায় ভাড়াটের মালপত্র বাইরে ফেলে ফ্ল্যাটে তালা দিলেন মালিক

বড় মাত্রার ভূমিকম্প হলে ঢাকার কী অবস্থা হবে জানি না: ডিএসসিসি প্রশাসক

এক্সপ্রেসওয়ের প্রকল্পে অনিয়ম: কাদেরসহ ১৩ সাবেক সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুদক

কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ পড়ে ছিল ফুটপাতে

আদালতে বদলি আসামি সেজে আত্মসমর্পণ, ২ দিনের রিমান্ড শেষে সেই মনোয়ারা কারাগারে

ব্লাড ক্যানসারে আক্রান্ত ফারাতুল কি থেমে যাবে?

মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক

রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ ২ জনের মরদেহ উদ্ধার

রাজধানীতে ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে’ স্কুলছাত্রকে ছুরিকাঘাত, ঢামেকে চলছে জরুরি অস্ত্রোপচার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদ ৩ দিনের রিমান্ডে