হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর অভিযানে দুজন আটক

জহিরুল আলম পিলু 

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় অবৈধ দোকান বসিয়ে চাঁদা আদায়ের অভিযোগে দুজনকে আটক করেছে সেনাবাহিনী। আজ শনিবার দিবাগত রাত ১০টার দিকে স্টাফ কোয়ার্টার সংলগ্ন হাজিনগর এলাকার অটো স্ট্যান্ড থেকে তাদের হাতেনাতে আটক করেছে সেনাবাহিনীর অভিযানিক দল।

আটক ব্যক্তিদের নাম– পাভেল ও লোকমান। তারা ওই স্ট্যান্ডে সড়কের দুপাশে অবৈধ দোকানপাট বসিয়ে দোকান ভেদে ২০০ থেকে ৫০০ টাকা দৈনিক চাঁদা আদায় করছিলেন বলে অভিযোগ ছিল।

ফুলবাড়িয়া আর্মি ক্যাম্পের মেজর সাদাতের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। তিনি জানান, থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সেনাবাহিনীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন বলেন, হাজিনগর এলাকায় সড়কে দোকানপাট থেকে কতিপয় চাঁদাবাজ অবৈধভাবে চাঁদাবাজি করছে এমন খবরের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় দুজনকে আটক করে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সেনাবাহিনীর অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘স্ত্রী আমার সঙ্গে থাকলে তাঁকে নিয়ে বের হতে পারতাম’

প্লাস্টিক দূষণে কমছে প্রজননক্ষমতা, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

গুলশানে আ.লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভারে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু ‎

শিশুকে যৌন হয়রানি: এক আসামির ১০ বছরের কারাদণ্ড

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী

জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ‘গরুভোজ’, সন্ধ্যায় কাওয়ালি