হোম > সারা দেশ > ঢাকা

দোহারে ২ ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

দোহার (ঢাকা) প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান অধ্যাপক এমএ হান্নান ও ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে প্রায় ২ শতাধিক মোটরসাইকেল নিয়ে এই শোভাযাত্রায় অংশ নেন মুকসুদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক এমএ হান্নান। 

অপরদিকে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগও বিকেলে মুকসুদপুর ইউনিয়নে মোটরসাইকেল শোভাযাত্রা করেন এই সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ,  স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। 

মোটরসাইকেল শোভাযাত্রা কালে বর্তমান চেয়ারম্যান অধ্যাপক এমএ হান্নান বলেন,  আমরা এই শোভাযাত্রাটি নিয়ে মুকসুদপুর ইউনিয়নের সবগুলো স্থান ঘুরে জনসাধারণের সঙ্গে দেখা করব। আমরা সুশৃঙ্খল ভাবে রাস্তায় পাশ দিয়ে যাব কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করব না। 

অপরদিকে ওই ইউনিয়নের আরেক জন নৌকা প্রত্যাশিত ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ তাঁর নির্বাচনী দুইশত মোটরসাইকেল শোভাযাত্রা কালে সরকারি পদ্মা কলেজ মাঠে তিনি বলেন, আজকে আমার এই মোটরসাইকেল শোভাযাত্রায় যেসব মুরব্বিরা এসেছে তাঁদেরকে  ধন্যবাদ জানাই। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমিও আমার এই ইউনিয়নকে সেভাবে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে