হোম > সারা দেশ > ঢাকা

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে সিএমএইচে স্থানান্তর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আহত নায়েক মো. আক্তার হোসেনকে বিজিবির হেলিকপ্টারে করে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবির সদস্য নায়েক মো. আক্তার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বিজিবির হেলিকপ্টারে করে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তে টহলরত অবস্থায় বিজিবি সদস্য নায়েক মো. আক্তার হোসেন মাইন বিস্ফোরণে আহত হন। আহত বিজিবি সদস্যকে তাৎক্ষণিকভাবে রামু সেনানিবাসের সিএমএইচে পাঠিয়ে যথাযথ চিকিৎসা দেওয়া হয়। আজ বিকেলে আহত নায়েক মো. আক্তার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য বিজিবির হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচ আনা হয়েছে।

গ্যাস-সংকট দ্রুত কাটছে না

মিরপুরে গুলি করে হত্যা: টার্গেট ছিলেন যুবদল নেতা বাধা দিতে গিয়ে খুন কর্মী

যুবদল কর্মী ইউসুফ হত্যা, চঞ্চল মোল্লা ৩ দিনের রিমান্ডে

শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিচার ও রাষ্ট্র সংস্কারের আহ্বান

ঢাকায় ৪১৮ বাস রুটের মধ্যে সচল মাত্র ৯৮, বাতিল হচ্ছে অচল রুট

ধানমন্ডির পরিত্যক্ত সুধাসদনে যুবকের ঝুলন্ত লাশ

রাজধানীতে ২৮ লাখ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৩৭ জন গ্রেপ্তার

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ৩২৫৭ মামলা