হোম > সারা দেশ > ঢাকা

প্রতিটি দোকানে ট্রেড লাইসেন্স ঝুলিয়ে রাখতে হবে: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন,  ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স না থাকলে দোকান বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন, ‘প্রয়োজনে প্রতিটি দোকানে ট্রেড লাইসেন্স লেমিনেটিং করে ঝুলিয়ে রাখতে হবে। ব্যবসার প্রয়োজনে এটা করতে হবে। নিজেদের সুরক্ষার প্রয়োজনেই।’ 

আজ বুধবার লালবাগের শহীদ নগর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র (কমিউনিটি সেন্টার) পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। এ সময় মেয়র আশপাশের দোকানে ঘুরে দোকানগুলোতে ট্রেড লাইসেন্স আছে কি না তার খোঁজ খবর নেন। 

মেয়র তাপস বলেন, ‘ব্যবসার প্রয়োজনেই ট্রেড লাইসেন্স প্রয়োজন। এর জন্য গুরুত্বপূর্ণ এই কাগজ পাশে রাখতে হবে। যেন সহজেই দেখাতে পারেন। সবাইকেই ট্রেড লাইসেন্স করতে হবে এবং নবায়ন করতে হবে।’ 

ট্রেড লাইসেন্স থাকলে ব্যবসা পরিচালনা করতে কোনো ধরনের সমস্যা হবে না জানিয়ে মেয়র বলেন, ‘প্রয়োজনীয় কাগজপত্র দোকানেই রাখবেন। তখন আর কেউই ঝামেলা করবে না। সিটি করপোরেশন থেকে কেউই না থাকার কারণ জানতে চাইবে না। মেয়রও জানতে চাইবেন না। তাই দোকানে ট্রেড লাইসেন্স ঝুলিয়ে রাখবেন।’

ধামরাইয়ে গ্যাসের দাবিতে দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: সাবেক এমপি আফজাল হোসেন গ্রেপ্তার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৩৬ মামলা, ডাম্পিং ৫২৫ যানবাহন

উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে ফাতাহ কমব্যাট সিস্টেমের প্রশিক্ষকসহ গ্রেপ্তার ৬

ভাগনিকে শ্লীলতাহানির মামলায় ইসতি মেডিকেলের এমডির জামিন

সড়ক-ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করল ডিএসসিসি

‘যৌতুকের জন্য’ অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে আগুন, ১১ দিন পর মৃত্যু

অ্যাটর্নি জেনারেলকে হুমকির অভিযোগ, ৪ ডিএজিকে নোটিশ

পাপনের সময়ে বিসিবির আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ নথি চাইল দুদক

সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীর চেইন নিয়ে পালানোর সময় ২ নারী আটক