হোম > সারা দেশ > ঢাকা

রিমান্ড শেষে হেফাজত নেতা নোমানী কারাগারে

নিজস্ব প্রতিবেদক

ঢাকাঃ দুই দিনের রিমান্ড শেষে হেফাজতে ইসলামের নেতা মুফতি নুরুজ্জামান নোমানীকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ শুক্রবার (৩০ এপ্রিল) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রিমান্ড শেষে নুরুজ্জামান নোমানীকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ২৭ এপ্রিল তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। ২৬ এপ্রিল তাকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রসঙ্গত, ২০১৩ সালে রাজধানীর পল্টন থানা এলাকায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে