হোম > সারা দেশ > ঢাকা

আবৃত্তিশিল্পী হাসান আরিফ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমৃত্যু লড়াই করেছেন: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রখ্যাত আবৃত্তিশিল্পী হাসান আরিফ সারা জীবন মানবতার জয়গান গেয়েছেন এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমৃত্যু লড়াই করেছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। 

হাসান আরিফের মৃত্যুতে আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন। শোকবার্তায় আবৃত্তিশিল্পী হাসান আরিফের মৃত্যুতে শিক্ষামন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। 

শোকবার্তায় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক এই গুণী শিল্পী দেশমাতৃকার প্রয়োজনে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে অসংখ্য গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি সারা জীবন মানবতার জয়গান গেয়েছেন এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমৃত্যু লড়াই করেছেন।’ 

মন্ত্রী শোকবার্তায় হাসান আরিফের কর্মময় জীবনের কথা স্মরণ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। 

হাসান আরিফ করোনা ও অন্যান্য জটিলতায় দীর্ঘদিন লাইফ সাপোর্টে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ শুক্রবার বেলা ১টা ৫০ মিনিটের দিকে সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে