হোম > সারা দেশ > ঢাকা

অরক্ষিত রেল ক্রসিং: প্রাণ গেল ২ অটোযাত্রীর

গোপালপুর প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুরে অরক্ষিত রেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ অটোযাত্রীর। গতকাল শনিবার দিবাগত রাতে হেমনগর ইউনিয়নের ভোলারপাড়া সিগন্যালবিহীন অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উপজেলার মির্জাপুর ইউনিয়নের নুঠুরচর গ্রামের মোবারক হোসেনের ছেলে আব্দুল খালেক (৫৫) এবং ভোলারপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ শাহাদৎ হোসেন নান্নু (৮০)। 

জানা যায়, বঙ্গবন্ধু সেতুর পূর্ব দিক থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন ভোলারপাড়া সিগন্যালবিহীন রেলক্রসিং অতিক্রম করার সময় যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই যাত্রী আব্দুল খালেক নিহত হন। অপর আহত যাত্রী সৈয়দ শাহাদৎ হোসেন নান্নুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় চালকসহ অন্য যাত্রীদের আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। 

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। জিআরপি থানার পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। 

উল্লেখ্য, এর আগেও ওই রেলক্রসিংয়ে একাধিক দুর্ঘটনায় প্রাণহানিসহ আহতের ঘটনা ঘটেছে। 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে