হোম > সারা দেশ > ঢাকা

আরও এক হত্যা মামলায় পলক ৩ দিনের রিমান্ডে

আজকের পত্রিকা ডেস্ক­

সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চানখাঁরপুলে গুলিতে ছাত্রদল নেতা মানিক মিয়া নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ৩ দিনের জন্য রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

সকালে তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই শেখ হাদীউজ্জামান তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। পলকের পক্ষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট ঢাকার চানখাঁর পুল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মুন্সিগঞ্জের ছাত্রদল নেতা মানিক মিয়া।

এ ঘটনায় রাজু আহমেদ নামের একজন ঢাকার আদালতে শেখ হাসিনাসহ ৭৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার দ্বিতীয় আসামি পলক।

মামলার অভিযোগে বলা হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রী পরিষদের সদস্যদের নির্দেশে আওয়ামী লীগ ও স্থানীয় নেতা–কর্মীরা পুলিশের সহযোগিতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে নির্বিচারে গুলি চালায়। ওই গুলিতে মানিক মিয়া নিহত হন।

গত ১৫ আগস্ট রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্ম গোপনে থাকা পলককে আটক করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং রিমান্ডে নেওয়া হয়।

বড় মাত্রার ভূমিকম্প হলে ঢাকার কী অবস্থা হবে জানি না: ডিএসসিসি প্রশাসক

এক্সপ্রেসওয়ের প্রকল্পে অনিয়ম: কাদেরসহ ১৩ সাবেক সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুদক

কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ পড়ে ছিল ফুটপাতে

আদালতে বদলি আসামি সেজে আত্মসমর্পণ, ২ দিনের রিমান্ড শেষে সেই মনোয়ারা কারাগারে

ব্লাড ক্যানসারে আক্রান্ত ফারাতুল কি থেমে যাবে?

মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক

রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ ২ জনের মরদেহ উদ্ধার

রাজধানীতে ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে’ স্কুলছাত্রকে ছুরিকাঘাত, ঢামেকে চলছে জরুরি অস্ত্রোপচার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদ ৩ দিনের রিমান্ডে

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৫ জুলাই