হোম > সারা দেশ > ঢাকা

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনার মামলায় ইমির জামিন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শেখ তাসনিম আফরোজ (ইমি)। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এ আদেশ দেন।

চলতি বছরের ৭ মার্চ রাতে সাড়ে ৯টায় শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে ভাষণ বাজানো কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজন। রিকশায় করে মাইকে ভাষণ বাজানোর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল তাতে বাধা দেয়।

ওই সময় শেখ তাসনিম আফরোজ ও আবদুল্লাহ আল মামুনকে শাহবাগ থানার ভেতরে নিয়ে যায় শিক্ষার্থীরা। পরে পুলিশ তাঁদের আটক করে এবং পরদিন তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

ঢাকা আইনজীবী সমিতির শেষ দিনের ভোট গ্রহণ চলছে

এসএসসির প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরায় ২৬০০ ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

দুই মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

পুরো ঢাকা শহরকে সুন্দর করে সাজাতে চাই: ডিএসসিসি প্রশাসক

উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার ৪, আরসা ও তেহরিক-ই-তালেবানের দিকে ইঙ্গিত

আশুলিয়ায় দুই দিনের ব্যবধানে দুই বাড়িতে ডাকাতি, আতঙ্কে বাসিন্দারা

সাভারে শিক্ষার্থীকে পিটিয়ে আহতের অভিযোগ স্কুলের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে

‘শ্রম আইনের সংশোধনী পর্যাপ্ত নয়’