হোম > সারা দেশ > ঢাকা

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন আশরোফা ইমদাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের ৩৫তম ব্যাচের সদস্য আশরোফা ইমদাদ। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তথ্য অধিদপ্তরের এই সিনিয়র তথ্য অফিসারকে (গ্রেড-৬) প্রেষণে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টা যত দিন এই পদ অলংকৃত করবেন অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এ নিয়োগ কার্যকর থাকবে। 

এর আগে ১৯ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পান দুই সাংবাদিক। তাঁরা হলেন ডেইলি স্টারের শুচিস্মিতা তিথি এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নাইম আলী। 

বর্তমানে প্রধান উপদেষ্টার প্রেস অনুবিভাগে ছয়জন নিয়োগ পেয়েছেন। বাকি তিনজন হলেন প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

ঈদের বাজারে ঢুকত ৩৪ লাখ জাল টাকা, আগেই গ্রেপ্তার চক্রের ৩ সদস্য

টানা ৪৪ দিন রিমান্ড শেষে কারাগারে সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল

কড়াইল বস্তিতে ‘শিশু স্বর্গ মডেল’ উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

‘গবেষণা’ ও ‘নির্ভরযোগ্য পরিসংখ্যানের অভাবে’ গড়ে ওঠেনি বাংলাদেশের ট্যুরিজম আইকন

অবৈধ সম্পদ অর্জনের মামলা: সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন, বিদেশযাত্রার অনুমতি

রাজধানীতে র‌্যাবের অভিযান: ভেজাল ওষুধ ও নকল খাদ্য তৈরির দায়ে জরিমানা, কারখানা সিলগালা

জাবিতে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শিক্ষার্থীরা

শাপলা চত্বর হত্যাকাণ্ড: দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজির

জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: দ্রুত বিচার নিশ্চিতসহ ৫ দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণে দগ্ধ ১২: কারণ খতিয়ে দেখার আশ্বাস