হোম > সারা দেশ > ঢাকা

শ্রমিক আন্দোলনকে ঘিরে শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে ২৪ প্লাটুন বিজিবির মোতায়েন করা হয়েছে। ছবি: বিজিবি

শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সৃষ্ট শ্রম অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আজ বুধবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে বিজিবি।

শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক জনজীবন বজায় রাখা এবং শিল্পকারখানার কার্যক্রম অব্যাহত রাখতে এসব এলাকায় বিজিবি মোতায়েন করা হয়।

মোতায়েন করা বিজিবির মধ্যে সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায় রয়েছে ৫ প্লাটুন। গাজীপুরের চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈর এলাকায় ১৩ প্লাটুন এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি ব্রিজ, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর ব্রিজ এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে নিয়মিত টহল ও নিরাপত্তামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাঁরা।

বিজিব আরও জানিয়েছে, শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিল্পাঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে বিজিবি পেশাদারত্ব, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

তাহসিফ হত্যা মামলা: সেই তরুণীকে আবার রিমান্ডে নিতে আবেদন

অক্টোবরে ঢাকায় ১১ হাজার ৭৫৩ মামলা নিষ্পত্তি, কারাদণ্ড ৮২৩৫ জনের

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১১৬ মামলা

মাঠ ফেরতের দাবিতে ফের চীন-মৈত্রী সিগন্যাল অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

হেমায়েতপুরের পর আশুলিয়ায় বিক্ষোভ শ্রমিকদের, ছত্রভঙ্গের চেষ্টায় পুলিশ

হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ শ্রমিকদের, পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭, সবচেয়ে বেশি মিরপুরে

মিরপুরে স্বাভাবিক যান চলাচল, শ্রমিকদের উপস্থিতি নেই

রাজধানীর কল্যাণপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

মানিকগঞ্জ ও সাভার: ডাকঘর আছে, পোস্টমাস্টার নেই