হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় উদ্ধার লাশের পরিচয় মিলেছে, থানায় অপমৃত্যু মামলা

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরা থেকে গতকাল বুধবার (২৮ মে) উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। মৃত ব্যক্তির নাম মো. আলতাফ পেদা (৭২)। তিনি পটুয়াখালীর দশমিনা থানার চরবোরহান গ্রামের মৃত আব্দুল পেদার ছেলে এবং একজন মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। এ বিষয়ে আজ বৃহস্পতিবার (২৯ মে) মৃতের মেয়ে মিলনা আক্তার বাদী হয়ে ডেমরা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেছেন।

গতকাল বিকেলে ডেমরার আমুলিয়া মডেল টাউনের শেষপ্রান্তের কাশবন থেকে আলতাফ পেদার লাশটি উদ্ধার করে পুলিশ। পরে গতকাল রাতে সুরতহাল (লাশের প্রাথমিক পরীক্ষা) শেষে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, লোকটি দু-তিন দিন আগে মারা গেছেন। লাশ ফুলেফেঁপে যাওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি। তাঁর পরনে ছিল লুঙ্গি ও বিস্কুট-ক্রিম কালারের পাঞ্জাবি। তবে ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ।

বাদী মিলনা আক্তারের বরাতে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লোকটি মানসিকভাবে ভারসাম্যহীন থাকায় বেশির ভাগ সময় তাঁকে ঘরে রাখা হতো। মৃতের তিন মেয়ে খিলগাঁও এলাকায় গার্মেন্টসে কাজ করেন। তিন দিন আগে কোনোভাবে আলতাফ পেদা মেয়ের বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। গতকাল আমুলিয়া মডেল টাউন এলাকায় কর্মরত শ্রমিকেরা কাশবনে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

গুলশানে ২৮ লাখ টাকার জাল নোটসহ দুজন গ্রেপ্তার

বিএনপি নেতা বাদশা হত্যা মামলায় লেদু হাসান কারাগারে

আশুলিয়ায় পোশাকশ্রমিককে খুনের দায়ে প্রেমিকের যাবজ্জীবন

আইন কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ

উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, এমপি-ডিএনসিসি প্রশাসকের ওপর হামলার অভিযোগ

চেক প্রতারণার আরেক মামলায় গ্রেপ্তার রিজেন্টের সাহেদ

মন্ত্রণালয়ের নতুন ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্তরা

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা

রাজধানীতে ১০ হাজার সিমসহ ৩ চীনা নাগরিক গ্রেপ্তার

শাহবাগে অবস্থান প্রাথমিকের সহকারী শিক্ষক সুপারিশপ্রাপ্তদের, যোগদান এগিয়ে আনার দাবি