হোম > সারা দেশ > ঢাকা

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ জাদুঘর মহাপরিচালকের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রায়েরবাজার কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেছেন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ। ছবি: ফেসবুক

রায়েরবাজার কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেছেন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ।

আজ শনিবার তিনি শহীদদের গণকবরে শ্রদ্ধা জানান। এ সময় তাঁর সঙ্গে জুলাই জাদুঘরের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।

পুষ্পস্তবক অর্পণের পর উপস্থিত সবাই কিছু সময় নীরবতা পালন করেন এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। পরে চব্বিশের গণ-অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সব শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

মোনাজাত শেষে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও আদর্শ ধরে রাখার গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ।

এ সময় এহসান মাহমুদ বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত গণহত্যা দেশের ইতিহাসের অন্যতম নৃশংস ও বর্বরতম অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় পতনোন্মুখ স্বৈরাচারী শাসক গণহত্যার নির্মম সত্য গোপন করতে লাশ গুমের মতো অপরাধে লিপ্ত হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

জাদুঘরের চলমান সংগ্রহ ও গবেষণা কার্যক্রমের মধ্য দিয়ে এই বর্বরোচিত ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার দৃঢ় অঙ্গীকার করেন এহসান মাহমুদ।

পল্লবীতে বাসে আগুন

বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামীর দাবি আত্মহত্যা

৭ নভেম্বর ও চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে বিএনপির দ্বিচারিতা আছে: হাসনাত

জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল সেনাবাহিনী: সাখাওয়াত হোসেন

তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফায় রিমান্ড শেষে কারাগারে দীপ

নিউগিনি আবাসন প্রকল্পে আবার হামলা, আটক ৫

রাজধানীতে ২৬ নভেম্বর শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো’

কলেজ প্রশাসন পুলিশ ডাকেনি, মধ্যরাতে হামলার তদন্ত দাবি অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের ছাত্রীদের

কেরানীগঞ্জে চাঁদাবাজির মামলার বাদী গ্রেপ্তার, ‘মিথ্যা মামলায় ফাঁসানোর’ অভিযোগ

উত্তরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দানোত্তম কঠিন চীবর দান