হোম > সারা দেশ > ঢাকা

সংস্কারের জন্য গাজীপুর সাফারি পার্কের কোর সাফারি ১৪ দিন বন্ধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুর সাফারি পার্কের কোর সাফারির সীমানাপ্রাচীর সংস্কার। ছবি: আজকের পত্রিকা

সীমানাপ্রাচীর সংস্কারের জন্য গাজীপুর সাফারি পার্কের কোর সাফারি দর্শনার্থীদের জন্য ১৪ দিনের বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার।

শারমিন আক্তার আজকের পত্রিকাকে জানান, ২১ মে থেকে ২ জুন পর্যন্ত সাফারি পার্কের কোর সাফারির সংস্কারকাজের কারণে বন্ধ থাকবে। ৩ জুন সাফারি পার্কের সাপ্তাহিক ছুটি শেষে ৪ জুন যথারীতি সাফারি পার্কের কোর সাফারি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

গাজীপুর সাফারি পার্কে গিয়ে দেখা যায়, নির্মাণশ্রমিকেরা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে কোর সাফারির বাঘ, সিংহ ও ভালুকের বিচরণ এলাকার বেষ্টনীর সংস্কারের কাজ করছেন। কাজের তদারকি করছেন পার্কের কর্মকর্তারা। পার্কে আসা দর্শনার্থীরা কোর সাফারি গেটের সামনে এসে ঘুরে যাচ্ছেন।

গাজীপুর সাফারি পার্কের কোর সাফারির সীমানাপ্রাচীর সংস্কার। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. রফিকুল ইসলাম বলেন, পার্কের কোর সাফারির সীমানাপ্রাচীর অনেক জায়গায় জরাজীর্ণ। কোর সাফারির বাঘ, সিংহ, ভালুক বেষ্টনীর পকেট গেটগুলো খুবই জরাজীর্ণ। এগুলো অনেকটাই নিচে দেবে গেছে।

যার কারণে গেটগুলো এদিক-সেদিক চলাচলে বিঘ্ন ঘটে। গেটসংলগ্ন স্থানের জায়গায় মাটিতে দেবে যাওয়ার কারণে মিনিবাস চলাচলে সমস্যা হয়। এসব কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সাফারি পার্কের কোর সাফারি দর্শনার্থীদের জন্য ১৪ দিনের জন্য বন্ধ করা হয়েছে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে