হোম > সারা দেশ > ঢাকা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৪৯ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা-মদ উদ্ধার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, রমনা বিভাগে ৩১ জন, লালবাগে ১৯ জন, ওয়ারীতে ৩৫ জন, মতিঝিলে ২৯ জন, তেজগাঁওয়ে ৫৮ জন, মিরপুরে ৯৩ জন, গুলশানে ৩৬ জন, উত্তরায় ৩২ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে ২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৪ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে তিন হাজার ৩৫৬ পিস ইয়াবা, ১৪ কেজি ৫২০ গ্রাম গাঁজা, ৯৯ বোতল বিদেশি মদ, ৬৩টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট, চারটি চাকু, ৮০টি সিমকার্ড, পাঁচটি মোবাইল চার্জার ও দুটি মাল্টিপ্লাস উদ্ধার করা হয়।

এ ছাড়া একজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সাভারে চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

বৃদ্ধ মাকে দেখে ফেরার পথে হানিফ ফ্লাইওভারে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

ঢাবিতে হুইলচেয়ার ব্যবহারকারী নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে যাওয়ার পথে অপহৃত হন সুন্দর আলী

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার করলে কঠোর ব্যবস্থা

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই

উত্তরায় ১১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৮৬ মামলা, ডাম্পিং ৩৯৪ যানবাহন

নবাবগঞ্জে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ: তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড