হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৩ জনের মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংকে নেমে পরিচ্ছন্নতাকর্মীসহ তিনজন মারা গেছেন। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার শিমুলতলার দরগারপাড় এলাকার আল রহমান নিট ফ্যাশন (বিডি) লিমিটেড নামের পোশাক কারখানার সেপটিক ট্যাংক থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। বিকেলে ট্যাংকে নেমে নিখোঁজ হন তাঁরা।

নিহতরা হলেন পরিচ্ছন্নতাকর্মী মিঠু, পোশাকশ্রমিক রাকিব ও মোহাম্মদ আলী। তাঁদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার বেলা ৩টার দিকে প্রথমে পরিচ্ছন্নতাকর্মী মিঠু সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন। ঘণ্টাখানেক পরে তাঁর কোনো সাড়াশব্দ না পেলে প্রথমে রাকিব ও পরে মোহাম্মদ আলী নামেন। পরে তিনজনেরই সাড়াশব্দ না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা রাত ৮টার দিকে এসে উদ্ধারকাজ শুরু করে। ঘটনার পর থেকে কারখানা কর্তৃপক্ষের কাউকে খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের ডুবুরি দল তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে। পরে বিস্তারিত জানাব।’

সাংবাদিক তাসনিম মহসিন মিশুর মা মারা গেছেন

বিল কমানো নিয়ে বাগ্‌বিতণ্ডা, হাসপাতাল ভাঙচুরের অভিযোগে আটক ১

কেরানীগঞ্জে পৃথক স্থান থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার

পোশাকশ্রমিকদের আন্দোলন: মিরপুরের পরিস্থিতি স্বাভাবিক, গ্রেপ্তার ১০

ডেসকোর যেসব প্রিপেইড মিটারে ২৪ ঘণ্টা রিচার্জ করা যাবে না

ঢাকা দক্ষিণের ৭৫ ওয়ার্ডের ২৯টি ডেঙ্গুর ‘উচ্চ ঝুঁকিতে’: জরিপ

পোশাকশ্রমিকদের বিক্ষোভ ঘিরে গাজীপুরে ৬ প্লাটুন আনসার মোতায়েন

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে: ডিএমপি

কমলাপুরে তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত ব্যক্তির মৃত্যু