হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গবাজারের দোকান কর্মচারীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ হাজার দোকান শ্রমিক-কর্মচারীর ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের উদ্যোগে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা। 

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন বলেন, ক্ষতিগ্রস্ত দোকানমালিকেরা প্রধানমন্ত্রী, মেয়র, মন্ত্রী, মালিক সমিতি ও বিভিন্ন সংস্থা থেকে ব্যবসার জন্য দফায় দফায় কোটি টাকা সহায়তা পেলেও প্রায় ১৫ হাজার দোকান শ্রমিক-কর্মচারী ক্ষতিপূরণ পাননি এক টাকাও। এই ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারীদের চাকরির নিশ্চয়তা নেই, কর্মস্থলে নিরাপত্তা ও কর্ম-উপযোগী পরিবেশ নেই। পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা তাঁদের জন্য খুবই দুরূহ ও কষ্টকর। ছেলে-মেয়ের লেখাপড়া অনিশ্চয়তার মুখে। অসুস্থ হলে টাকার জন্য চিকিৎসা নিতে পারছেন না। সারা জীবন দোকান কর্মচারী হিসেবে সর্বোচ্চ সেবা দিয়ে এলেও তাঁদের কল্যাণে পাশে দাঁড়ানোর কেউ নেই। তাঁরা পরিবার নিয়ে এক কঠিন অবস্থায় পড়েছেন। তাই ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারীদের অবিলম্বে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জোর দাবি জানান তিনি। 

দাবি আদায়ের জন্য মেয়র, শ্রম প্রতিমন্ত্রী, স্থানীয় এমপি, ডিসি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতিকে ১২ থেকে ১৭ জুন স্মারকলিপি প্রদান এবং ২০ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করা হবে বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম বাবুল, সহসভাপতি কামরুল হাসান, কেন্দ্রীয় নেতা মেহজাবীন মিতালী, ঢাকা মহানগরের সভাপতি হযরত আলী মোল্লাসহ অন্যরা।

ঢাকার চার বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে সরানোর নির্দেশ

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে