হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মায় জেলের জালে সাড়ে ৩১ কেজির বাগাড়, ৩৯ হাজার ৩৭৫ টাকায় বিক্রি 

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাহিরচর এলাকার পদ্মা নদীতে জেলেদের জালে বড় একটি বাগাড় মাছ ধরা পড়েছে। আজ বৃহস্পতিবার ভোরে সাড়ে ৩৯ কেজি ওজনের বাগাড় মাছটি ধরা পড়ে। মাছটি দৌলতদিয়া বাজারে অবস্থিত মোহন মণ্ডলের মাছের আড়ত থেকে নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ৩৯ হাজার ৩৭৫ টাকায় কিনে নেন। 

স্থানীয় মৎস্যজীবীরা জানান, বেশ কিছুদিন ধরে পদ্মা নদীতে দেশীয় প্রজাতির বড় কোনো মাছ পাওয়া যাচ্ছিল না। মাছ না পাওয়ায় জেলেদের পাশাপাশি স্থানীয় মৎস্যজীবীরাও হতাশ ছিলেন। নদীতে পানি বেড়েছে। আজ বৃহস্পতিবার ভোরে দৌলতদিয়ার বাহিরচর এলাকার অদূরে পদ্মা নদীর মোহনায় জেলে রওশন হালদার ও তাঁর দল জাল ফেলে সাড়ে ৩৯ কেজি ওজনের বিশাল একটি বাগাড় মাছ শিকার করেন। পরে মাছটি সকাল ৭টার দিকে বিক্রির জন্য নিয়ে যান দৌলতদিয়া মাছবাজারের আড়তদার মোহন মণ্ডলের ঘরে। সেখানে প্রকাশ্যে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ মাছটি কিনে নেন। 

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার শাকিল সোহান মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. শাহজাহান শেখ জানান, সকাল ৭টার দিকে মোহন মণ্ডলের আড়তঘর থেকে নিলামে অংশ নিয়ে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ৩৯ হাজার ৩৭৫ টাকায় কিনে নেই। মাছটি কেনার পর বিক্রির জন্য ফেরিঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়। দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে। মাছটি ১০০ থেকে ২০০ টাকা কেজিপ্রতি লাভ পেলে বিক্রি করা হবে। 

গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বলেন, বছরে নির্দিষ্ট সময়ে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা দেওয়ার কারণে এই মাছগুলো বড় হওয়ার সুযোগ পায়। এ ছাড়া এখন নদীতে পানি বাড়ার কারণে বড় বড় মাছ নদীতে পাওয়া যায়। নদীতে পানি বেশি থাকলে পাঙাশ, রুই, কাতলা, বোয়াল, বাগাড়সহ  দেশীয় বড় প্রজাতির মাছ আরও ধরা পড়বে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন। 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে