হোম > সারা দেশ > ঢাকা

২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ফোম কারখানার আগুন, দ্রুত ছড়ায় দাহ্য পদার্থে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর দক্ষিণ মাতুয়াইলের সাদ্দাম মার্কেট এলাকায় এনএইচ ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার দুটি ভবন পুড়ে গেছে। ফোম ও ম্যাট্রেস তৈরির দাহ্য উপকরণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কেই হতাহত হয়নি।

আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার পর সাংবাদিকদের এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দেখে আগুন দাউ দাউ করে জ্বলছে। কারখানাটি মূল সড়ক থেকে প্রায় ৫০০ গজ ভেতরে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়। তবে পাশেই পুকুর থাকায় চারদিক ঘিরে আগুন নিয়ন্ত্রণের কাজ চালানো হয়।

ফায়ার সার্ভিস জানায়, কারখানাটিতে পরিত্যক্ত ফোম রিসাইক্লিং করে ম্যাট্রেস তৈরি করা হতো। ফোম অত্যন্ত দাহ্য হওয়ায় আগুন দ্রুত ওপরের দিকে ছড়িয়ে পড়ে। একটি ভবনের আগুন দ্রুত নিয়ন্ত্রণে এলেও টিনশেড ভবনে নেভাতে বেশি সময় লাগে।

আগুনের সূত্রপাত সম্পর্কে কাজী নজমুজ্জামান বলেন, কারখানা কর্তৃপক্ষের দাবি, বৈদ্যুতিক লাইনে আগে থেকেই সমস্যা ছিল। বিদ্যুৎ বিভাগের কর্মীরা কাজ শেষ করে সংযোগ দেওয়ার পরই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন।

রাজধানীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তলসহ ‘কারবারি’ গ্রেপ্তার

আনসার কর্মকর্তার চোখ থেঁতলে দিলেন হকারেরা, আহত আরও ৫

সরকারের সাফল্যের জন্যও স্বাধীন সাংবাদিকতা প্রয়োজন: জার্নালিজম কনফারেন্সে বক্তারা

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তারিক সিদ্দিকের গাড়িচালক ও কেয়ারটেকার ফের রিমান্ডে

ফের রিমান্ডে সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের

কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন

ডিএমপিতে নতুন ৪ থানাসহ আরও যে তথ্য দিলেন কমিশনার

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে হাসপাতালের কর্মচারী আহত

অতীতের সরকারগুলোর পতনের অন্যতম কারণ স্বাধীন সংবাদমাধ্যম বিকশিত হতে না দেওয়া: মাহ্‌ফুজ আনাম