হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে দিনদুপুরে পুলিশকে ছুরিকাঘাত, ফেলে যাওয়া ব্যাগে মিলল ককটেল-বোমা

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে ছুরিকাঘাতে মো. শাহআলম (৩৩) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে, যাতে পাঁচটি ককটেল ও একটি বোমা পাওয়া যায়।

আজ শনিবার দুপুরে যাত্রাবাড়ী কুতুবখালী পকেট গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাহিদুর রহমান জানান, সকাল থেকে ওই এলাকায় চার-পাঁচজন পুলিশ সদস্য টহলের দায়িত্বে ছিলেন। এ সময় দুটি ব্যাগ হাতে চার যুবক পকেট গেটের সামনে দিয়ে যাচ্ছিলেন। সন্দেহ হলে কনস্টেবল শাহআলম তাঁদের ব্যাগ তল্লাশি করতে গেলে একজন কোমর থেকে ছুরি বের করে তাঁর কপালের বাঁ পাশে আঘাত করে। দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাঁদের পিছু নিলে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।

সাহিদুর রহমান আরও জানান, ব্যাগের মধ্যে একটি বোমা ও পাঁচটি ককটেল পাওয়া যায়। সেগুলো বোম্ব ডিসপোজাল ইউনিটের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, আহত পুলিশ সদস্যের কপালের বাঁ পাশে ছুরিকাঘাত করা হয়েছে। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে। মাথার সিটিস্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।

ফাস্ট ফুড ব্যবসায়ীকে গোপনে বিয়ে করেছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রী, নিতে হলো গলায় ফাঁস

গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডির স্ত্রীর দায় স্বীকার

শহীদ মিনারে ডাকসুর একাংশের শ্রদ্ধা, উপেক্ষিত হওয়ার ক্ষোভ বাকিদের

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার