হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর আনুমানিক বয়স ৬৫ বছর। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের ওপরে দুর্ঘটনাটি হয়। আহত অবস্থায় ওই ব্যক্তিকে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ৯টার দিকে মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে আসা শাহাজালাল লিখন বলেন, ‘রাতে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলাম। এ সময় ওই ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে আরও কয়েকজন মিলে তাঁকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে পঙ্গু হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।’

তিনি আরও জানান, ওই ব্যক্তির কোনো পরিচয় জানতে পারিনি। কোন যানবাহনের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা-ও জানা সম্ভব হয়নি।

কেরানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

হত্যা মামলায় সাবেক বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জুর

প্রতারণার মামলায় চিত্রনায়িকা ববির কথিত স্বামী বাশার ২ দিনের রিমান্ডে

সাভারে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

ইকরার আত্মহত্যা মামলা: অভিনেতা যাহের আলভীর ১০ দিন রিমান্ড চায় পুলিশ

শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জোরদারের তাগিদ

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাবে: দিলারা চৌধুরী

অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: স্বামী সাফি উল্লাহকে জামিন দেননি আদালত

আশুলিয়ায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

টিসিবি কর্তৃপক্ষের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, চুক্তি নবায়ন চান ডিলাররা