হোম > সারা দেশ > মাদারীপুর

২২ দিনের মাথায় শিবচর থানার ওসিকে প্রত্যাহার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি 

আজহার আলী। ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলীকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। যোগদানের ২২ দিনের মাথায় আজ শুক্রবার তাঁকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুরের পুলিশ সুপার মো. নাঈমুল হাছান আজকের পত্রিকাকে বলেন, প্রশাসনিক কারণে শিবচর থানার ওসিকে ক্লোজড করা হয়েছে।

এর আগে গত ৯ জুলাই শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দেন আজহার আলী সুমন। শৃঙ্খলাভঙ্গের দায়ে আজ তাঁকে শিবচর থানা থেকে প্রত্যাহার করা হয়। তবে সুনির্দিষ্ট কোন অভিযোগের ভিত্তিতে তাঁকে প্রত্যাহার করা হয়েছে, তা জানা যায়নি।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে