হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-১৪: বেলা বাড়ার সঙ্গেই বাড়ছে ভোটার উপস্থিতি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকা-১৪ আসনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভোটার উপস্থিতি বাড়ছে। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-১৪ আসনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভোটার উপস্থিতি বাড়ছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এই আসনের বিভিন্ন কেন্দ্রে ঘুরে এ চিত্র দেখা যায়। এ সময় সেনাবাহিনী কেন্দ্রগুলোতে টহল দিতে দেখা যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা দেখতে পাওয়া যায়নি।

সরেজমিনে গেলে দেখা যায়, সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলে ভোটাররা ভোট দিতে আসে। সাড়ে ৮টার দিকে তেমন উপস্থিতি কেন্দ্রগুলোতে দেখতে না পেলেও ১০টার পর থেকে ধীরে ধীরে ভোটার উপস্থিতি বেড়েছে।

রাজধানীর মিরপুর কলেজ কেন্দ্র, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে, ঢাকা কমার্স কলেজ, ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয়, মনিপুর উচ্চ বিদ্যালয়, বায়তুল মোশারফ সিনিয়র মাদ্রাসা কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে এ চিত্র দেখা যায়।

রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. জাহিদুল হুদা আজকের পত্রিকাকে বলেন, আমাদের কেন্দ্রে এখনো পর্যন্ত কোনো ঝামেলা ছাড়ায় নির্বাচনে ভোট দিচ্ছে মানুষ। এই কেন্দ্রে পুরুষ ভোটার রয়েছে ৩ হাজার ২৯০ জন।

ভোটার মো. রফিক আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৭ বছর পর এবার শান্তিপূর্ণভাবে ভোটটা দিয়ে আনন্দ পাচ্ছি। উপস্থিতিও ভালো। সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ চলছে আমাদের এই ভোট কেন্দ্রে।’

৮০ বছরের বৃদ্ধা মো. মোজাম্মেল হক বলেন, ‘এমন ভালো পরিস্থিতি আগে কখনো দেখিনি। আমি বহু আগে ভোট দিয়েছি, আর এইবার স্বস্তির নিশ্বাস নিয়ে ভোট দিতে আসলাম।’

শাহনাজ পারভীন নামে এক ভোটার আজকের পত্রিকাকে বলেন, ‘এবার ভোট দিয়ে আমি বেশ উচ্ছ্বসিত। এর আগে ভোট দিতে আসলে বলেছিল, আপনার ভোট হয়ে গেছে। এবার শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। দল, ব্যক্তিত্ব, মতাদর্শ সবকিছু বিবেচনা করেই এবার ভোটটি দিয়েছি।’

ঢাকা-১৪ আসনে মোট প্রার্থী ১২ জন। ১৭৩টি ভোটকেন্দ্রে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৫০ হাজার ৭৪৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৮ হাজার ১০৯ জন, নারী ভোটার ২ লাখ ২২ হাজার ৬৩০ জন ও হিজরা সম্প্রদায়ের ৪ জন।

ঢাকা-১৪ আসনের প্রার্থীরা হলেন—জামায়াত প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে সৈয়দ আবু বকর সিদ্দিক, জাতীয় পার্টির মো. হেলাল উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবু ইউসুফ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রিয়াজ উদ্দিন, গণফোরামের মো. জসিম উদ্দিন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মো. সোহেল রানা, এবি পার্টির মোহাম্মদ মনিরুজ্জামান, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির নুরুল আমিন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. লিটন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. ওসমান আলী।

দুপুরেই ফাঁকা সাভারের ২ ভোটকেন্দ্র, গল্প করে সময় পার নির্বাচনী কর্মকর্তাদের

ঢাকা-১৮: শেষ সময়ে বিশৃঙ্খলার আশঙ্কা ১১ দলীয় জোটের প্রার্থী আরিফুলের

‘প্রথমবার ভোটার হয়েই নতুন পরিবেশ পেয়েছি, ভোট দিতে ঝামেলা হয়নি’

ঢাকা-১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের

চোখে আলো নেই, তবু ভোটের পথে জোলেখা

ঢাকা–১৫: ‘অনেক দিন পর সুষ্ঠু ভোটের সুযোগ’, মিটেছে ‘পিপাসা’, ভোটকেন্দ্রে স্বস্তি ও প্রত্যাশা

জনগণের রায় মাথা পেতে নেব, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব: এস এম জাহাঙ্গীর

ভোটকেন্দ্রের কক্ষে টাকা বিতরণ, বিএনপি প্রার্থীর এজেন্টকে জরিমানা

ঢাকা–৬: নিজের ভোট নিজে দিতে পেরে উচ্ছ্বসিত নারী ভোটাররা

ভোটারদের উপস্থিতি সন্তোষজনক, ঐতিহাসিক নির্বাচন হচ্ছে: ডিএমপি কমিশনার