হোম > সারা দেশ > মাদারীপুর

কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিকলে বাঁধা ছিল গলা

মাদারীপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

মাদারীপুরে একটি আমগাছ থেকে মিজান সরদার (৫০) নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের পূর্ব চিড়াইপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মরদেহের গলায় শিকল বাঁধা ও তালা দেওয়া অবস্থায় ছিল।

নিহত মিজান সরদার জেলা সদরের ঝাউদী ইউনিয়নের বণিকপাড়া গ্রামের মৃত আবু আলী সরদারের ছেলে। তাঁর মরদেহ উদ্ধারের বিষয় আজকের পত্রিকা নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ, স্থানীয় লোকজন ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে মিজান সরদার বাড়ি থেকে বের হয়ে টুবিয়া বাজার সংলগ্ন সোলাইমান মাতুব্বরের বাড়িতে ওয়াজ মাহফিলে যান। ওয়াজ শেষে রাতে আর বাড়ি ফেরেননি।

আজ শনিবার দুপুরে এক শিশু স্থানীয় একটি মাছের ঘেরের কাছ দিয়ে যাওয়ার সময় আমগাছের সঙ্গে গলায় শিকল বাঁধা ও তালা দেওয়া অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে চিৎকার করেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সদর থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ গাছ থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।

ওসি আব্দুল্লাহ বলেন, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য জানা যাবে। ইতিমধ্যে আইনি প্রক্রিয়ায় কাজ শুরু করেছি।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো