হোম > সারা দেশ > ঢাকা

দোহারে ট্রাক, পিকাপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই শিক্ষার্থী আহত

ঢাকা (দোহার) প্রতিনিধি

প্রতীকী ছবি

ঢাকার দোহারে একটি বালুর ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার উপজেলার নারিশা ইউনিয়নের ডাকবাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুই শিক্ষার্থী মোটরসাইকেল আরোহী ছিলেন।

স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে আব্দুর রাজ্জাক হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় প্রেরণ করেন।

জানা যায়, প্রতিনিয়ত বালুবাহী ট্রাক এ রাস্তায় বেপরোয়াভাবে চলাফেরা করে। নিয়মনীতির তোয়াক্কা না করে এসব বেপরোয়া ট্রাক প্রায় সময় দুর্ঘটনা ঘটাচ্ছে। ট্রাক ও পিকআপের ধাক্কায় গুরুতর আহত শিক্ষার্থীরা হলেন পদ্মা সরকারি কলেজের শিক্ষার্থী হৃদয় ও শিহাব। হৃদয়ের বাসা নারিশা খালপার প্রাইমারি স্কুলের পাশে।

এ ঘটনায় কলেজের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন ও রাস্তা অবরোধ করেন। পরে দোহার থানার মুকসুদপুর পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ বিষয় দোহার থানার ফুলতলা ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম সুমন জানান, ‘আমরা ট্রাক ও আসামি আটক করেছি। মামলা প্রক্রিয়াধীন।’

রাজধানীতে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

মালয়েশিয়ায় নিখোঁজ হয়ে ১৫ বছর জঙ্গলে কাটানো আমির দেশে ফিরছেন

দেড় মাসের সন্তানসহ দুপুরে কারাগারে, রাতে জামিন পেলেন যুব মহিলা লীগের কর্মী

আশুলিয়ায় আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

যুক্তরাজ্যে নিশ্চিত ভিসা ও চাকরির প্রলোভনে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য প্রচার’: কনটেন্ট ক্রিয়েটর নাসিমের জামিন

শিক্ষার্থী পরিচয়ে এক মাস ধরে ঢামেকে আসছিলেন তরুণী

রাজধানীতে তার ‘চুরির সময়’ বিদ্যুতায়িত হয়ে মধ্যবয়সী নিহত

সাবেক সেনা কর্মকর্তা নাজিমের স্ত্রী-ছেলের আয়কর নথি সরবরাহের নির্দেশ

চিকিৎসককে হামলা: ২০ হাজার টাকায় সন্ত্রাসী ভাড়া, নেপথ্যে টেন্ডার দ্বন্দ্ব