হোম > সারা দেশ > ঢাকা

বাসাবোতে গাড়ি ও গণপরিবহন হাতে গোনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বেশির ভাগ এলাকাতেই আজ মঙ্গলবার ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের সংখ্যা ছিল হাতে গোনা। বাসাবো-মান্ডা এলাকায় সকাল থেকেই গণপরিবহন ছিল কম, রিকশা-সিএনজি চলাচল করতে দেখা গেছে। পুরো এলাকার পরিবেশ ছিল থমথমে। এলাকার বেশ কয়েকটি দোকান বন্ধ দেখা যায়।

স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাতে মুগদা ও বাসাবো এলাকার বেশ কয়েকটি আওয়ামী লীগ নেতার ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হামলা-ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সবুজবাগ থানায় হামলা হয়েছে।

সবুজবাগ থানায় গিয়ে দেখা যায়, উৎসুক জনতার ভিড়। থানার ভেতরে প্রবেশ করে দেখা যায়, বেশ কয়েকটি কক্ষ ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। থানার ভেতরে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। থানার সামনে বেশ কয়েকটি ভাঙচুর করা গাড়িও দেখা যায়।

মুগদা এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তায় চায়ের দোকানে মানুষের ভিড়। তাঁরা চলমান ঘটনাপ্রবাহ নিয়ে নিজেদের মধ্যে আলাপ করছেন। তবে মানুষের মধ্যে ছিল চাপা আতঙ্ক। গতকাল সোমবার রাতে বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলেও জানান স্থানীয়রা। অনেক বাসায় গ্রিল কেটে চুরি ও ডাকাতির ঘটনাও ঘটেছে।

মান্ডা কাঁচাবাজার মোড়ের বাসিন্দা মো. ইকবাল বলেন, ‘গতকাল রাত আনুমানিক ৩টার দিকে আমার বাসার গ্রিল কেটে দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে। টের পেয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করেও সম্ভব হয়নি। তাদের সবার হাতে ছিল ধারালো অস্ত্র।’

তিনি আরও বলেন, হাতের কাছে জামাকাপড়, বিভিন্ন জিনিসপত্র, মোবাইল যা পেয়েছে সবই তাঁরা নিয়ে গেছে।

আরেক বাসিন্দা সুমন হাওলাদার বলেন, গত রাতে তাঁর বাসায় চুরির ঘটনা ঘটেছে।

ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাত, ১৪ দিন পর আহতের মৃত্যু

মধ্যরাতে বাবা-মার কাছ থেকে হারিয়ে যায় শিশু, সকালে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে গণধোলাই

রাজধানীর পোস্তগোলা ব্রিজে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

রাজধানীর বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত, দগ্ধ ১

সায়েদাবাদে থাকবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক

ঘুষ নিয়ে হাতেনাতে আটক বেবিচক পরিদর্শকের পাঁচ বছর কারাদণ্ড

চার মেট্রো স্টেশন এলাকায় অভিযান, উচ্ছেদ করা হলো অবৈধ দোকানপাট

জঙ্গি সন্দেহে সিঙ্গাপুরফেরত দুজন ৩ দিনের রিমান্ডে

আদাবরে ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত