হোম > সারা দেশ > ঢাকা

রাজবাড়ীতে বালু ব্যবসায়ী হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আদালতে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীতে বালু ব্যবসায়ী শাফিন খান হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অন্য তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

আজ সোমবার (২৭ জানুয়ারি) রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভীন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রাজ্জাক (২)।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুষ্টিয়া জেলার খোকসা থানার বারইপাড়া গ্রামের আরিফ মোল্লা ও রুহুল আমীন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার সামাদ মণ্ডল, ওয়াহেদ আলী প্রামাণিক, পাবনার রশিদ কাজী, কুষ্টিয়ার রাজিব মোল্লা, সবুজ মোল্লা ও সাগর মোল্লা। তাঁদের মধ্যে আরিফ মোল্লা ও রশিদ কাজী পলাতক।

২০১৭ সালের ১৭ ডিসেম্বর রাজবাড়ীর পাংশা উপজেলার চরপাড়া গ্রামের পদ্মা নদীর পাড়ে বালু ও মাটি ব্যবসার বিরোধের জেরে শাফিন খানকে প্রতিপক্ষ কুপিয়ে ও গুলি করে হত্যা করে। পরদিন নিহতের ভাই ফরিদ হাসান খান পাংশা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। শাফিন খান কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া গ্রামের আবু বক্কর খানের ছেলে।

ছাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ, জাবিতে ‘সেলফি’ পরিবহনের ৬ বাস আটক

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির দুজনের যাবজ্জীবন, দুজন খালাস

রাজধানীতে ২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, ঢামেকে ভর্তি

ক্ষতিপূরণের অবশিষ্ট ১৫ লাখ টাকা পেল হাত হারানো নাঈম

ঢাবিতে শেষবারের মতো অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ইকরার আত্মহত্যা মামলা: দায়রা আদালতেও জামিন মেলেনি অভিনেতা যাহের আলভীর

গুলশানের প্লট দখল: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

বিচারপতি খায়রুল হককে আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে পেছাল শুনানি

ধামরাইয়ে গ্যাসের দাবিতে দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বঙ্গবাজারে আগুন দেওয়ার মামলায় সাবেক এমপি আফজাল গ্রেপ্তার