হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর দারুস সালামে ছুরিকাঘাতে তিন শিক্ষার্থী আহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর দারুস সালামে ছুরিকাঘাতে তিন কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দারুস সালাম খালেক পাম্পের পাশে ঘটনাটি ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন-কৃষি ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র আরাফাত ইসমাইল আলিফ (১৮), বাংলা কলেজের প্রথম বর্ষের ছাত্র আব্দুর রহমান রায়হান (১৮) ও মিরপুর পলিটেকনিক কলেজের ছাত্র তানভির খান হেমন্ত (২১)। 

আহত হেমন্ত বলেন, ‘আমাদের সবার বাসা দারুস সালাম এলাকায়। আজকে আমার জন্মদিন ছিল। চারজন বন্ধু মিলে খালেক পাম্পের পাশে কেক কাটছিলাম। পাশেই একটি ছেলে নেশা করছিল। সে আমাদের বন্ধু রাফিকে ডাক দেয়। রাফি ওই ছেলের কাছে গিয়ে বলে-তোকে চিনি না, নেশা করছিস আবার আমারে ডাকিস কেন! এ কথা বলার পর ওই ছেলেকে চর থাপ্পড় মারে রাফি।’ 

হেমন্ত আরও বলেন, ‘কিছুক্ষণ পর একই এলাকার আরাফাত রাব্বি ও হৃদয়সহ কয়জন ঘটনাস্থলে এসে প্রথমে আমাদের বন্ধু রাফিকে মারধর করে। ঠেকাতে গেলে রাব্বির কাছে থাকা সুইচ গিয়ার দিয়ে তিনজনকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায় তাঁরা। পরে আমাদের আহত অবস্থায় স্থানীয় ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া বলেন, আহত তিনজনের মধ্যে আলিফের পেটে, রায়হানের পিঠে, পেটে ও হেমন্তের পিঠ এবং বাম হাতে ছুরিকাঘাতের চিহ্ন আছে। এর মধ্যে আলিফের অবস্থা গুরুতর। তাঁদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে