হোম > সারা দেশ > ঢাকা

জিগাতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

ঢামেক প্রতিনিধি

রাজধানীর জিগাতলায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে রশিদুল ইমলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ মার্চ) বেলা ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন। 

মৃত রশিদুলের সহকর্মী মো. নুর আলম জানান, তাঁরা জিগাতলায় পিলখানার ৪ নম্বর গেটের পাশে একটি নির্মাণাধীন ১৩ তলা ভবনে রড মিস্ত্রীর কাজ করেন। ছাদের একপাশে কাজ করার সময় সেখান থেকে নিচে পড়ে যান রশিদুল। সেফটি বেল্ট লাগানো থাকলেও তা ছিঁড়ে যায়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

জানা গেছে, রশিদুলের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে। আট দিন ভবনটিতে কাজ করছিলেন তিনি। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া রশিদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে