হোম > সারা দেশ > ঢাকা

সন্তানকে হত্যার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করল পুলিশ

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সন্তানকে হত্যার অভিযোগে মো. হানিফ (৫৪) নামের এক ব্যক্তিকে সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকা থেকে তথ্য ও প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন। 

মো. হানিফ (৫৪) দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের মুসলিম পাড়া গ্রামের বাসিন্দা। গত বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ মে রাতে উপজেলার নকশী পল্লী রেস্টুরেন্ট-সংলগ্ন এলাকায় শাহিন আলমকে (১৪) বাবা হানিফ মিয়া উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে আহত অবস্থায় দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় শাহিনকে। সেখানে ১০ দিন পর চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়। দীঘিনালা থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক প্রেমানন্দ মণ্ডলসহ পুলিশ সদস্যরা সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকা থেকে বুধবার রাতে মো. হানিফকে (৫৪) গ্রেপ্তার করেন। 

দীঘিনালা থানার ওসি মুহাম্মদ আলী বলেন, মো. হানিফের বিরুদ্ধে দীঘিনালা থানায় হত্যা মামলা হয়েছে। মামলার পরই পালিয়ে যান তিনি। তথ্য ও প্রযুক্তির সহায়তায় সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। হানিফ পলাতক থাকাকালীন একাধিক মোবাইল ও সিম কার্ড পরিবর্তন করেন।

‘স্ত্রী আমার সঙ্গে থাকলে তাঁকে নিয়ে বের হতে পারতাম’

প্লাস্টিক দূষণে কমছে প্রজননক্ষমতা, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

গুলশানে আ.লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভারে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু ‎

শিশুকে যৌন হয়রানি: এক আসামির ১০ বছরের কারাদণ্ড

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী

জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ‘গরুভোজ’, সন্ধ্যায় কাওয়ালি