হোম > সারা দেশ > ঢাকা

সাভারে হামলার শিকার স্বর্ণ ব্যবসায়ীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাভার

আব্দুস সালাম। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে সন্ত্রাসী হামলার শিকার স্বর্ণ ব্যবসায়ী আব্দুস সালাম (৫৫) আট দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। আজ রোববার ভোরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী আজকের পত্রিকাকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুস সালামের বাড়ি সাভার পৌর এলাকার পূর্ব জামসিং মহল্লায়। তিনি এলাকায়ই স্বর্ণের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ মার্চ বিকেলে দোকান বন্ধ করে সালাম বাড়ি ফিরছিলেন। পথে রিকশায় বসা নিয়ে স্থানীয় এক যুবকের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। কিছু সময় পর সালাম জামসিং জয়পাড়া এলাকায় বাবুর চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় মেহেদী (৪০), রুবেল (৩৮), আব্দুল মান্নান (৩৯), রমেজ (৪০), আব্বাস (৪৫), কবির হোসেনসহ (৪০) কয়েকজন ধারালো অস্ত্র ও হকিস্টিক নিয়ে এসে হামলা চালান। চলে যাওয়ার সময় তাঁরা সালামের কাছে থাকা ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে যান।

আব্দুস সালামের স্ত্রী আলেয়া বেগম বলেন, ‘ঘটনার পর আমার স্বামীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোরে তিনি মারা যান। নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে ওরা আমার স্বামীকে হত্যা করেছে।’

আলেয়া বেগম আরও বলেন, ‘আমার স্বামীকে যারা মেরেছে, ওরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তাদের সঙ্গে আমার স্বামীর কোনো বিরোধ ছিল না। শুধু রিকশায় ওঠাকে কেন্দ্র করে আমার স্বামীকে ওরা মেরেই ফেলল।’

এ বিষয়ে জানতে চাইলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে