হোম > সারা দেশ > ঢাকা

মুগদা হাসপাতালে চিকিৎসাধীন নারীকে মারধর, যুবক আটক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে কেবিনে ঢুকে মারধরের অভিযোগে রাকিব হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা।

গতকাল সোমবার বিকেলে হাসপাতালের ভেতর এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে এই তথ্য জানায় আনসার-ভিডিপির সদর দপ্তর।

আনসার-ভিডিপির সদর দপ্তর জানায়, ভুক্তভোগী নারীর সঙ্গে আটক রাকিবের পূর্বে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই নারী সম্পর্ক ছিন্ন করতে চাইলে রাকিব তাঁর ওপর শারীরিক নির্যাতন চালান। পরে আহত অবস্থায় সোমবার সকালে তাঁকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বেলা আনুমানিক ৩টার দিকে রাকিব হাসপাতালে প্রবেশ করে চিকিৎসাধীন ওই নারীর কেবিনে গিয়ে পুনরায় হামলা চালান। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে প্লাটুন কমান্ডার (পিসি) আতাউর রহমানের নেতৃত্বে টহলরত আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে হাতেনাতে আটক করেন।

ঢাকা মহানগর আনসার (পূর্ব জোন) সূত্রে জানা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাসপাতাল বদলের সময় শিশুর অক্সিজেন মাস্ক খোলার অভিযোগ, কিছুক্ষণ পর মৃত্যু

বিছানায় পড়ে ছিল ব্যবসায়ীর হাত-পা ও মুখ বাঁধা লাশ

সরকারি জমি দখল করতে পৌরসভার এক্সকাভেটরেই ভাঙা হলো বেড়া

পল্লিচিকিৎসক হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

কারাগারে বন্দীর সঙ্গে ভুক্তভোগীর বিয়ে

পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে নির্যাতন, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ পীরের

ট্রাফিক বিভাগকে ঢেলে সাজানোর আহ্বান, যানজট-চাঁদাবাজি বন্ধে মানববন্ধন

টিটন হত্যাকারীদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে: ডিবি ‎

দুই মামলায় খায়রুল হকের জামিন

সাবেক এসপি ইমন জামিনে কারামুক্ত