হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বুয়েটে ২৫ জুন ক্লাস বন্ধ

ঢাবি প্রতিনিধি

আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন। এ উপলক্ষে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ওই দিন পাঠদান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। 

একই সঙ্গে বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালকের (ডিএসডব্লিউ) অফিস থেকে হল ডাইনিংয়ে মিষ্টি বিতরণের নির্দেশনাও দেওয়া হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত পাঠদান বন্ধ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ওই দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে। 

সাধারণ শিক্ষার্থীরা যেন হলে বসেই প্রজেক্টরের মাধ্যমে সেতু উদ্বোধনের এই ‘ঐতিহাসিক’ অনুষ্ঠান উপভোগ করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান।

অধ্যাপক ড মিজানুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা গত ১৮ জুন এ বিষয়ে একটি আবেদন দেয়। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছেছে। আমরা শিক্ষার্থীদের চাওয়াকে গুরুত্ব দিয়েছি।’

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে