হোম > সারা দেশ > ঢাকা

সাভারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পলিথিন জব্দ

সাভার(ঢাকা) প্রতিনিধি

নিষিদ্ধঘোষিত পলিথিন। ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভার উপজেলার নামাবাজারে নিষিদ্ধঘোষিত পলিথিন বন্ধে অভিযান পরিচালনা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় কয়েকটি প্রতিষ্ঠান থেকে পলিথিন জব্দসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৩০ জুন) দুপুরে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

এ সময় পলিথিন মজুত, বিক্রি ও প্রদর্শন করার দায়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় প্রায় ২৫০০ কেজি নিষিদ্ধঘোষিত পলিথিন।

পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পরিবেশ অধিদপ্তর। অভিযানে সাভার মডেল থানা-পুলিশ ও র‍্যাব-৪-এর সদস্যরা সহযোগিতা করেন।

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বাপ্পি গ্রেপ্তার

ব্যারাকের কক্ষে ঝুলছিল পুলিশ কনস্টেবলের লাশ, ফেসবুক পোস্টে ইঙ্গিত

গান–কবিতা–আলোচনায় বদিউর রহমানকে স্মরণ

টাকার জন্য স্ত্রীকে নির্যাতন বিশ্ববিদ্যালয়শিক্ষকের, হাসপাতালে চিকিৎসাধীন

দেশ গঠনে সাবেক সেনাদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: মেজর (অব.) আফসারী

২৫ ঘণ্টা পর রাস্তা কেটে উদ্ধার হলো ডুবুরির লাশ

ঢাবিতে ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন

হাসপাতালে কোনো অনৈতিক কাজ করলে ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

হাজারীবাগে জুতার কারখানায় আগুন

জুলাই গণহত্যার বিচার দাবিতে ঢাবিতে ছাত্রশক্তির কফিন মিছিল