হোম > সারা দেশ > ঢাকা

নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ডিভাইডারে উঠে গেল প্রাইভেটকার, আহত ২

মুন্সিগঞ্জ প্রতিনিধি

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজার সামনে দুর্ঘটনার শিকার হয়েছে দক্ষিণবঙ্গগামী একটি প্রাইভেটকার। নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এতে প্রাইভেটকারের দুই যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

হাসাঁড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক উৎপল দাশ জানান, প্রাইভেটকারটি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের দিকে যাওয়ার পথে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এই ঘটনায় দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক বজলুর রহমান জানান, গতকাল পদ্মা সেতু টোল প্লাজার সামনে এই রকম দুর্ঘটনা ঘটেছিল। আজও একই জায়গায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে গেল। তাৎক্ষণিক আহত দুজনের নাম পরিচয় জানা যায়নি। এখন রেকার দিয়ে প্রাইভেটকারটি সরিয়ে নেওয়া হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে