হোম > সারা দেশ > ঢাকা

আইডিয়ালের মুশতাকের বিরুদ্ধে ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে জোরপূর্বক বিয়ে ও ধর্ষণের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ আগামী ২৬ অক্টোবর। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরী এই তারিখ ধার্য করেন। 

আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু গুলশান থানার পুলিশ প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। 

গত ১ আগস্ট ওই ছাত্রীর বাবা ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এ অভিযোগ দায়ের করেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ ও কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীর বিরুদ্ধে এই অভিযোগ করেন। ট্রাইব্যুনাল গুলশান থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন। 

প্রলোভন ও জোরপূর্বক ধর্ষণের অভিযোগে করা মামলাটিতে মুশতাককে কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী সহযোগিতা করেন বলে বাদী উল্লেখ করেন। 

মামলার অভিযোগে বলা হয়, বাদীর মেয়ে মতিঝিল আইডিয়ালের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত। আসামি মুশতাক বিভিন্ন অজুহাতে তাঁকে ক্লাস থেকে অধ্যক্ষের কক্ষে ডেকে আনতেন এবং বিভিন্নভাবে প্রলুব্ধ করতেন। একপর্যায়ে আসামি মুশতাক ছাত্রীকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক বিয়ে করেন এবং তাঁকে ও তাঁর পরিবারকে ঢাকাছাড়া করবেন বলে হুমকি দেন। 

মামলার বাদী আরও অভিযোগ করেন, মুশতাকের এ রকম আচরণের বিষয়ে কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন বাদী। অধ্যক্ষ ব্যবস্থা নিচ্ছেন বলে আসামি মুশতাককে তার কক্ষে নিয়ে আসেন এবং ওই সময় ছাত্রীকেও ক্লাস থেকে ডেকে এনে কক্ষের দরজা বন্ধ করে আসামিকে সময় ও সঙ্গ দিতে বলেন। এ বিষয়ে অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীর কাছে প্রতিকার চাইতে গেলেও কোনো সহযোগিতা পাননি এবং অধ্যক্ষ আসামি মুশতাককে অনৈতিক কাজে সাহায্য করতে থাকেন। 

অভিযোগে আরও বলা হয়েছে, উপায় না পেয়ে গত ১২ জুন বাদী তাঁর মেয়েকে নিয়ে ঠাকুরগাঁওয়ের বাড়িতে গেলে সেখান থেকে আসামি মুশতাক তাঁর লোকজন দিয়ে অপহরণ করে নিয়ে যান। এরপর বাদী জানতে পারেন, আসামি একেক দিন একেক স্থানে রেখে ছাত্রীকে অনৈতিক কাজে বাধ্য করে যৌন নিপীড়ন করেন।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে