হোম > সারা দেশ > ঢাকা

অর্থ পাচারকারীদের খেলাপি ঋণ পুনঃতফসিল, দুদককে খতিয়ে দেখতে বললেন হাইকোর্ট  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অর্থ পাচারকারীদের খেলাপি ঋণ পুনঃতফসিলের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের দেওয়া সুবিধা দুর্নীতি দমন কমিশনকে খতিয়ে দেখতে বলেছেন হাইকোর্ট। 

আজ মঙ্গলবার ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে স্বপ্রণোদিত হয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এ কথা বলেন।

আদালত দুদকের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা এখনই কোনো আদেশ দিচ্ছি না। তবে এটি আইনের লঙ্ঘন কি না, আপনারা খতিয়ে দেখেন।’ 

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘আমি রিপোর্টটি পড়েছি। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত মানি লন্ডারিংকে উৎসাহিত করবে।’

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে