হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা মেডিকেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

ঢামেক প্রতিবেদক

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানিক মিয়া (৭০) নামে এক কয়েদি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। বুধবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. আল আমিন জানান, মানিক মিয়ার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাড়ভাঙ্গা গ্রামে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দী ছিলেন তিনি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি তিনি। সেখানে অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। 

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে