হোম > সারা দেশ > ঢাকা

প্রধান বিচারপতির বাসভবনে হামলা: মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের এ আদেশ দেন।

মির্জা ফখরুলের পক্ষে তাঁর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ আজকের পত্রিকাকে জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। ২ নভেম্বর এই আদালতে জামিনের আবেদন করেন তিনি।

এর আগে ২০ নভেম্বর জামিন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মহানগর দায়রা জজ আদালতের পিপি অসুস্থ থাকায় রাষ্ট্রপক্ষ সময় নেয়।

আজ বেলা ৩টায় শুনানি শুরু হয়। মির্জা ফখরুল এর পক্ষে আইনজীবীরা শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের আপত্তি জানানো হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত ২৯ অক্টোবর মির্জা ফখরুলের জামিনের আবেদন নামঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়।

মামলার সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীরা বেলা ১টার সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়।

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানার পুলিশ পরিদর্শক মফিজুর রহমান মামলা দায়ের করেন। ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসভবন থেকে মির্জা ফখরুলকে আটক করে ডিবি পুলিশ।

এই মামলায় মির্জা আব্বাস, মির্জা ফখরুল, বরকত উল্লাহ বুলুসহ ৭২ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়াও আসামি রয়েছেন।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে