হোম > সারা দেশ > রাজবাড়ী

৩ দিন পর রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি

ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে তিন দিন পর রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে এই রুটে বাস চলাচল শুরু হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোল্ডেন লাইন পরিবহনের দুটি ট্রিপ রাজবাড়ীর ওপর দিয়ে যাওয়ার কথা থাকলেও তারা কথা রাখছে না। চার-পাঁচটি ট্রিপ চালাচ্ছে। এ কারণে গোল্ডেন লাইনের বাস চলাচলে বাধা দেওয়া হয়। এর জেরে গত রোববার রাতে গাবতলী বাস টার্মিনালে রাজবাড়ীর সব বাস কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। এরপর সোমবার ভোর থেকেই ঢাকা-রাজবাড়ী রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। 

রাজবাড়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, আজ রাজবাড়ী জেলা প্রশাসকের সঙ্গে রাজবাড়ী বাস মালিক সমিতির মিটিং হয়েছে। মিটিংয়ে জেলা প্রশাসক আবু কায়সার খান জানিয়েছেন আগামী রোববার ঢাকা বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজবাড়ী বাস মালিক সমিতি, গোল্ডেন লাইন পরিবহন কর্তৃপক্ষ ও বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠক হবে। সেই বৈঠকে গোল্ডেন লাইনের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে সমাধান হবে। 

আব্দুর রাজ্জাক লিটন আরও বলেন, জেলা প্রশাসক বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনার পর থেকে বাস চলাচল শুরু হয়।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে