হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে গৃহবধূর মরদেহ নিয়ে বিক্ষোভ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিমের স্বামীর বাড়ি থেকে উদ্ধার হওয়া গৃহবধূ সহিফা আক্তারের (১৭) মরদেহ নিয়ে বিক্ষোভ করেছেন স্বজনেরা। আজ শনিবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে বিক্ষোভ ও মানববন্ধন করেন তাঁরা। 

এ সময় সহিফাকে হত্যা করা হয়েছে অভিযোগ তুলে বিচারের দাবি জানান স্বজনেরা। সহিফা মিরকাদিম পৌরসভার টেঙ্গর গ্রামের স্বপন মিয়ার মেয়ে ও তিল্লাপাড়া এলাকার অপূর্ব অপুর স্ত্রী। 

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, প্রেমের সম্পর্কে সাত মাস আগে তিল্লাপাড়া এলাকার অপূর্বের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে হয় সহিফার। বিয়ের পর থেকেই নানাভাবে সহিফাকে নির্যাতন করে আসছিলেন স্বামী অপূর্ব। 

গত বৃহস্পতিবার রাতে সহিফা আত্মহত্যা করেছেন বলে জানতে পারেন তাঁর বাবার বাড়ির লোকজন। সহিফা আত্মহত্যা করেছেন বলে প্রথমে জানান তাঁর শ্বশুর। পরিবারের দাবি, আত্মহত্যা নয় তাঁকে নির্যাতন করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মেরে ফেলেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তাঁরা। 

এ বিষয়ে সদর থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সে অনুযায়ী পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার মিরকাদিমের তিল্লাপাড়া এলাকায় স্বামী অপূর্বের বাড়ি থেকে সহিফার মরদেহ উদ্ধার করে সদর থানা-পুলিশ। 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে