হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু, পরিচয় অজ্ঞাত

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর মগবাজার রেলগেটে ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫০ বছর বয়সের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৭টার দিকে মগবাজার রেলগেটে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সকালে সংবাদ পেয়ে মগবাজার রেলগেট থেকে ওই নারীকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি। মরদেহ ঢামেকের মর্গে রয়েছে। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানার পুলিশকে জানানো হয়েছে।

এসআই আরও বলেন, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, মগবাজার রেলগেটের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই নারী। ওই সময় একটি ট্রেনের ধাক্কায় আহত হন তিনি।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে